
সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় শুক্রবার সারাদিন তীব্র গ্যাস সংকট দেখা যায়। সংকটের কারণে এলাকার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শত শত যানবাহনকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাননি। পরে সন্ধ্যা প্রায় ৬টার দিকে কয়েকটি পাম্পে গ্যাস সরবরাহ শুরু হলে চালকদের ভিড় আরও বেড়ে যায়। তবে সীমিত সরবরাহের কারণে অনেকেই মাত্র ৪০০ টাকার গ্যাস নিতে সক্ষম হন।
গ্যাস সংকটের ফলে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা, কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: নবিউল ইসলাম।
আপনার মতামত লিখুন :