সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান, বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার।


admin প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন / ০
সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযান, বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার: নবীউল ইসলাম।

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আশুলিয়ার আউকপাড়া আদর্শ গ্রাম এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তাঁদের পরিচয় এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।