
দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার
মো: নবীউল ইসলাম।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ধামরাইয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ধামরাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রয়োজন অনুযায়ী পুলিশি নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হবে।
পুলিশ প্রশাসন আরও জানায়, পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :