ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।


admin প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৬, ৪:০২ অপরাহ্ন / ০
ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

স্টাফ রিপোর্টার: নবীউল ইসলাম।

 

ঢাকা জেলার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দর ও মনোরম পরিবেশে আয়োজিত র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধামরাই উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলহাজ্ব হাজী শহিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

 

আলোচনা সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।