
স্টাফ রিপোর্টার: মোঃ নবিউল ইসলাম
ঢাকা জেলা পুলিশের জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ ১৮/০৬/২০২৬, ধারা ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোড-এর এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) জানতে পারে যে, সন্দেহভাজন একটি টয়োটা মাইক্রোবাস সাভারের আকরাইন বাজার মোড় থেকে খাগান বাজার এলাকার দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আকরাইন বাজার মোড় সংলগ্ন সাগর মেশিনারিজ ওয়ার্কশপের সামনে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়ি থেকে ভুয়া র্যাব পরিচয়পত্র (আইডি কার্ড), র্যাবের ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, খেলনা পিস্তল এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮), মোঃ সুমন (৩৬), মোঃ সারোয়ার হোসেন সাগর (৩৫), মোঃ সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫) এবং মোঃ কাঞ্চন (৩৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) অভিযান, আশুলিয়া মামলা নং-১১৮, ১৮ জুন ২০২৬।
আপনার মতামত লিখুন :