রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ।


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:০৫ অপরাহ্ন /
রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ।

কাজী সজীব, বিশেষ প্রতিনিধি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

সাক্ষাৎকালে ঢাকা জেলা পরিষদের প্রশাসকসহ দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলা পরিষদের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাতে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনগণের সেবা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

এ সময় মহামান্য রাষ্ট্রপতি জেলা পরিষদের প্রশাসকদের জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সাক্ষাৎ শেষে জেলা পরিষদের প্রশাসকবৃন্দ রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দিকনির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।