
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নুনিয়া বড় মোল্লা বাড়ির নিবাসী চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রতিনিধি ও শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, সাবেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।
মরহুম আনোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।
আপনার মতামত লিখুন :