
স্টাফ রিপোর্টার: নবীউল ইসলাম।
ঢাকা জেলার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দর ও মনোরম পরিবেশে আয়োজিত র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধামরাই উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব হাজী শহিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
আলোচনা সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :