
স্টাফ রিপোর্টার: মোঃ নবীউল ইসলাম।
ঢাকা জেলা পুলিশের অধীনে কর্মরত উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) থেকে পরিদর্শক (ইন্সপেক্টর-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন পদমর্যাদার র্যাংক ব্যাচ পরিয়ে দেন এবং ফুল দিয়ে তাঁদের আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহা।
আপনার মতামত লিখুন :