
স্টাফ রিপোর্টার নবীউল ইসলাম।
ঢাকার সাভার সদর উপজেলার সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে গোলাম মোস্তফাকে দেখতে চান ইউনিয়নবাসী। স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এমন প্রত্যাশার কথা জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের বলেন, সাভার ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গোলাম মোস্তফার মতো একজন যোগ্য ও জনবান্ধব ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, তিনি সুযোগ পেলে সাভার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। ইউনিয়ন থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “সাভার ইউনিয়নকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করব। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় সাভার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলব।”
এদিকে, ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :