হাজী মোঃ শহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানাল বিরুলিয়া ইউনিয়ন যুবদল।


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন /
হাজী মোঃ শহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানাল বিরুলিয়া ইউনিয়ন যুবদল।

সাভার প্রতিনিধি:

সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ শহিদুল ইসলাম-কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাভার থানা বিরুলিয়া ইউনিয়ন যুবদল।

সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা তাঁর রাজনৈতিক অবদান, সংগঠনের প্রতি নিষ্ঠা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

বক্তারা বলেন, হাজী মোঃ শহিদুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগী ভূমিকা যুবদলের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর দিকনির্দেশনায় সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আশরাফ হোসেন, আব্দুল লতিফ, ফারুক হোসেন, হাজী মোস্তফা, শহিদুল ইসলাম, রাব্বি সহ বিরুলিয়া ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।