
মক্কা, ১৪ এপ্রিল ২০২৬ | নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ার-এর মক্কা কমিটির সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ আব্দুল্লাহ দেশবাসীসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। অতীতের সকল দুঃখ-কষ্ট ভুলে আমরা যেন নতুন প্রত্যাশা ও উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারি।” তিনি সকলের সুস্বাস্থ্য, কল্যাণ ও সফলতা কামনা করেন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :