
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে গ্লোবাল এইচআর অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনটির উদ্যোগে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে সাপ্তাহিক আইন সমাজ পত্রিকা, দৈনিক ক্রাইম এক্সরে ও সুপার মেডিকেল হাসপাতাল।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে অসহায় পরিবারের জন্য ঈদের আনন্দ আরও পরিপূর্ণ হয়ে উঠবে। তাই সবাইকে এই মহতী উদ্যোগে অংশ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
তারা আরও বলেন, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে গ্লোবাল এইচআর অ্যান্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার সোসাইটি।
আপনার মতামত লিখুন :