
স্টাফ রিপোর্টার: রবিউল ইসলাম।
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটের দিকে লালন গ্যাস পাম্পের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো চালক বা হেলপারকে দেখা যায়নি।
এ ঘটনায় বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
আপনার মতামত লিখুন :