“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি।


admin প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ২:৪১ অপরাহ্ন / ০
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি।

স্টাফ রিপোর্টার: নবীউল ইসলাম।

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন এলাকার সমাজসেবক, নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গাছ আমাদের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, প্রত্যেক মহল্লা ও এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিবেশ রক্ষা ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তাই শুধু গাছ লাগানোই নয়, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক সবুজ বাংলাদেশ—গাছ লাগান, পরিবেশ বাঁচান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিভাগের আরো খবর

আরও খবর