
সাঈদ হাসান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার সদ্য কারামুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর মো. সোহেল রানাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় পাটগ্রাম টি.এন. স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। পাটগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মনোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় এবং উপজেলা আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লালমনিরহাট জেলার সেক্রেটারি ও পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুল ইসলাম এবং রংপুর মহানগর জামায়াতের টিম সদস্য ও জামায়াত নেতা কাজী একরামুল হক।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাটগ্রাম পৌর শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, এনসিপি পাটগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক মো. আনজুম রাজা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাটগ্রাম উপজেলা পূর্ব শাখার সভাপতি মো. আলমগীর খোরশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মো. সোহেল রানার কারামুক্তিকে স্বাগত জানিয়ে তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
আপনার মতামত লিখুন :