
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শাহরাস্তি প্রেস ক্লাব নির্বাচন ২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে মাসুদ রানা সভাপতি, নোমান হোসেন আখন্দ সাধারণ সম্পাদক এবং মাহবুব হাসান বাবুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা বলেন, শাহরাস্তি প্রেস ক্লাবকে আরও সুসংগঠিত ও কার্যকর করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং এলাকার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শাহরাস্তির মানুষের কল্যাণে কাজ করবেন তারা। সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবুল প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবুলসহ সকল সদস্যকে সাপ্তাহিক আইন সমাজ ও দৈনিক ক্রাইম পত্রিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদক মোঃ জাহাঙ্গীরের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে শাহরাস্তি প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত কল্যাণ, ঐক্য ও এলাকার মানুষের স্বার্থে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :