সাভার নিউ মার্কেট এলাকা থেকে ৩ ছিনতাইকারী আটক।


admin প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন /
সাভার নিউ মার্কেট এলাকা থেকে ৩ ছিনতাইকারী আটক।

ঢাকা জেলা আরিচা মহাসড়কে দিন দিন বেড়েই চলেছে ছিনতাই ও চুরির ঘটনা। বিশেষ করে রাত ১০টার পর রিকশা ও মোটরসাইকেলে চলাচলকারী সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে থাকেন। দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিষয়টি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের নজরে এলে শনিবার (২৩ তারিখ) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাভার নিউ মার্কেট এলাকা থেকে কুখ্যাত ৩ জন ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

স্টাফ রিপোর্টার: নবিউল ইসলাম