
নতুন বাংলা নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নববর্ষ আমাদের জীবনে নতুন আশা, নতুন উদ্দীপনা ও শান্তির বার্তা নিয়ে আসে। এই নতুন বছর সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনুক।”
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও মাতৃভূমির প্রতি ভালোবাসা অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
নুর আহমেদ তার বার্তায় মক্কা কমিটির সকল সদস্যসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আপনার মতামত লিখুন :