admin প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন /

ঢাকা, ১৪ এপ্রিল ২০২৬ | নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গ্লোবাল এইচ আর এন্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার সোসাইটি, সাপ্তাহিক আইন সমাজ ও দৈনিক ক্রাইম এক্সরে পত্রিকার উপদেষ্টা মোহাম্মদ নুরুল আলম দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নববর্ষ বয়ে আনুক নতুন আশা, শান্তি ও সমৃদ্ধির বার্তা। পুরাতন সব গ্লানি ও দুঃখ ভুলে আমরা যেন নতুন উদ্যমে এগিয়ে যেতে পারি।” তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও কল্যাণ কামনা করেন এবং একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।