
ঢাকা, ১৩ এপ্রিল: পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে সাপ্তাহিক আইন সমাজ,দৈনিক ক্রাইম এক্সরে পত্রিকা ও মানবাধিকার সংস্থার অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ দেশবাসীসহ সকল পাঠক, লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্য। অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের জয় হোক—এটাই হোক নববর্ষের অঙ্গীকার।”
তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন বছরের সূচনালগ্নে সবাই ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।
আপনার মতামত লিখুন :