
আলহামদুলিল্লাহ! সুখবর!
আল্লাহর অশেষ রহমত ও কৃতজ্ঞতায় গ্লোবাল এইচ আর জার্নালিস্ট ওয়েলফেয়ার সোসাইটি (রেজিঃ নং–১৪৫১১) আনুষ্ঠানিকভাবে লাইসেন্স প্রাপ্ত হয়েছে। মানবাধিকার সুরক্ষা এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে সংগঠনটি দৃঢ় অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এটি জাতিসংঘ ঘোষিত ন্যায় ও সত্যের পক্ষে থেকে মানবাধিকার প্রতিষ্ঠা, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। আপনার মৌলিক চাহিদা পূরণে সর্বদাই রয়েছে আপনার পাশে। ইনশাআল্লাহ, দেশব্যাপী একটি শক্তিশালী ও নীতিনিষ্ঠ প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করবে।
*কার্যনির্বাহী কমিটি:
১.মোঃ শামসুল আলম খান — চেয়ারম্যান
২.সোনিয়া আক্তার — ভাইস-চেয়ারম্যান
৩.মোঃ জাহাঙ্গীর — সাধারণ সম্পাদক
৪.মাহমুদা আক্তার রুমি — কোষাধ্যক্ষ
৫.এম. এ. কাইয়ুম চৌধুরী — উপদেষ্টা
৬.শাহ-পরান — আইন বিষয়ক সম্পাদক
৭.মোহাম্মদ শামসে কাদির খান — নির্বাহী সদস্য
৮.মোছাঃ জেসমিন জামান — নির্বাহী সদস্য
৯.এ. এইচ. এম. কামরুজ্জামান — নির্বাহী সদস্য
সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পদে সদস্য ও প্রতিনিধি নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। মানবাধিকার ও সাংবাদিক কল্যাণমূলক কাজে আগ্রহী, সৎ ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন গ্রহণ করে যোগ্যতা যাচাই সাপেক্ষে বিভাগীয়, থানা, জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে, যাতে মানবতা, ন্যায় ও সত্যের পক্ষে এই সংগঠন সফলভাবে কাজ করতে পারে।
আপনার মতামত লিখুন :