সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


admin প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন /
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাতে সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে সাভারের মজিদপুর এলাকা থেকে তপন চক্রবর্তী (৩২) ও মো. রিপন (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর অভিযানে আশুলিয়ার আউকপাড়া ত্রিশ ফিট বাজার এলাকা থেকে মিঠু (২৫) ও মো. মামুন (২৬) নামে দুইজনকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

একই রাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকা থেকে মো. মাসুদ রানা (৩৯), মো. শামীম দেওয়ান (২৫) ও জুলফিকার মোল্লা (২৫) নামে আরও তিনজনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার: নবিউল ইসলাম।