
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলন। এই পবিত্র দিনে আমরা যেন আমাদের চারপাশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারি—সেই চেষ্টাই হোক আমাদের ঈদের প্রকৃত আনন্দ।
আসুন, ঈদের এই পবিত্র শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই মিলে মানবতার কল্যাণে কাজ করি, অন্যের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসি এবং ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বন্ধনে সমাজকে আরও সুন্দর করে তুলি।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবার রোজা, ইবাদত ও নেক আমল কবুল করুন এবং আমাদের জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে দিন।
ঈদ মোবারক।
মোঃ জাহাঙ্গীর (সম্পাদক)
সাপ্তাহিক আইন সমাজ পত্রিকা ও গ্লোবাল এইচআর এন্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার সোসাইটি।
আপনার মতামত লিখুন :