
ঢাকা জেলার আশুলিয়া থানার আউকপাড়া আদর্শ গ্রাম ৩০ ফিট এ ব্লক এলাকায় নির্বাচনকে সামনে রেখে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সালাউদ্দিন কাদের বাবু।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. সালাউদ্দিন কাদের বাবু বলেন,
“আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের গণতন্ত্র রক্ষার জন্য বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে নেতৃবৃন্দ সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
রিপোর্টার : নবিউল ইসলাম।
আপনার মতামত লিখুন :